মুন্তাখাব হাদিস, অংশ-৬ দাওয়াত ও তাবলীগ

| Author: | Date: Feb 09, 2015 | Time: 5:47 pm | Category: দাওয়াত ও তাবলীগ, বাংলা ইসলামিক বই | 2 Comments

Muntakhab hadith in bangla book pdf মুন্তাখাব হাদিস দাওয়াত ও তাবলীগ

বিসমিতায়ালা

মুন্তাখাব হাদিসের ষষ্ঠ অংশে দাওয়াত ও তাবলীগ সম্পর্কিত অতি জরুরী কিছু কুরআনের আয়াত ও হাদীস তুলে ধরা হয়েছে। নিচে তার থেকে কিছু অংশ টাইপ করে দিলাম। ভালো লাগলে সম্পূর্ণ অংশটা ডাউনলোড করে নিতে পারেন।

মুন্তাখাব হাদিসঃ দাওয়াত ও তাবলীগ

নিজের একিন ও আমলকে সহীহ্ করা ও সকল মানুষকে সহীহ্ একিন ও আমলোর উপর আনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেতনত তরীকাকে সমস্ত বিশ্বে যিন্দা করার চেষ্টা করা। দাওয়াত ও তাবলীগ

দাওয়াত ও উহার ফজিলতঃ কুরআনের আয়াত

একজায়গায় এরশাদ হইয়াছে, —এবং আল্লাহ তায়ালা শান্তির ঘর– অর্থাৎ জান্নাতের দিকে দাওয়াত দেন, এবং তিনি যাহাকে ইচ্ছা সরল পথ দেখান। (ইউনুস)

একজায়গায় এরশাদ হইয়াছে,— আল্লাহ তায়ালা তিনি, ‍যিনি উম্মী লোকদের মধ্যে তাহাদেরই উত্তম হইতে একজন রাসূল প্রেরণ করিয়াছেন,—- অর্থাৎ সেই রাসূল উম্মী ও নিরক্ষর যিনি তাহাদিগকে আল্লাহ তায়ালার আয়াত সমূহ পড়িয়া শুনান, –অর্থাৎ কুরআনে কারিমের দ্বারা তাহাদিগকে দাওয়াত দেন, নসীহত করেন, এবং তাহাদিগকে ঈমান আনায়নের জন্য উৎসাহিত করেন, (যদ্দ্বারা তাহারা হেদায়েত লাভ করে) এবং তাহাদের চরিত্র শোধন ও সুন্দর করেন। তাহাদিগকে কুরআন পাক শিক্ষা দেন এবং সুন্নত ও সঠিক জ্ঞান বুঝ শিক্ষা দেন, আর নিঃসন্দেহে ইহারা এই রাসূল প্রেরণের পূর্বে প্রকাশ্যে ভ্রান্তির মধ্যে ছিল। (জুমুআহ)

দাওয়াত ও উহার ফজিলতঃ হাদীস সমূহ

১. হযরত মুয়াবিয়া (রাযিঃ) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, “আমিতো আল্লাহ তায়ালার পয়গাম লোকদের পর্যন্ত পৌছানেওয়ালা, আর হেদায়েততো আল্লাহ তায়ালাই দেন। আমি তো মাল বন্টন করনেওয়ালা, আর দান করনেওয়ালাতো আল্লাহ তায়ালাই।” —- (তারবাণী, জামে সগীর)

২. হযরত আবু হোরাইরা (রাযিঃ) বলেন, “ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা (আবু তালেব) কে (তাহার মৃত্যুর সময়) এরশাদ করিয়াছেন, লা-ইলাহা ইল্লাল্লাহু বলুন। কেয়ামতের দিন আমি আপনার স্বাক্ষী হইব। আবু তালেব জবাবে বলিলেন, যদি কোরাইশের এই খোটা দেওয়ার আশংকা না হইতো যে, আবু তালেব শুধু মৃত্যু ভয়ে কালেমা পাঠ করিয়াছে, তবে আমি কালেমা পড়িয়া তোমার চক্ষু শীতল করিতাম।” এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তায়ালা আয়াত নাযিল করিলেন, আপনি যাহাকে চাহিবেন হেদায়েত দিতে পারিবেন না, বরং আল্লাহ যাকে চাহিবেন হেদায়েত দান করিবেন।

এই রকমের অসংখ্য সহীহ্ সুন্দর ও শিক্ষণীয় হাদীস পাবেন মুন্তাখাব হাদিসের দাওয়াত ও তাবলীগ অধ্যায়টিতে।

#ভাই আমিওতো আপনার মতই রক্তে মাংসে গড়া একজন মানুষ। তাই আমার কি ভূল-ত্রূটি হতে পারে না? যেহেতু কুরআন ও হদীসের বিষয়াদি নিয়ে লেখা লেখি করছি তাই সকলের কাছে অনুরোধ- “কোন ভূল-ত্রূটি থাকলে, তা অবশ্যই কমেন্ট করে বা যোগাযোগের মাধ্যমে জানালে কৃতার্থ হবো।” দাওয়াত ও তাবলীগ

ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। bangla book

bangla islamic মুন্তাখাব হাদীস বাংলা কুরআন দাওয়াত ও তাবলীগ bangla book  বাংলা বই বাংলা বুখারী শরীফ book islamic book bangla quran Bangla Bukhari bangla kitab pdf bangla boi  bangla book বাংলা কিতাব bangla book download

2 responses to “মুন্তাখাব হাদিস, অংশ-৬ দাওয়াত ও তাবলীগ”

  1. মুন্তাখাব হাদিসের সবগুলো পার্ট একসাথে করে দিলে উপকৃত হতাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *